× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে ইরানের বিরুদ্ধে যাতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেন, এ ব্যাপারে সতর্ক করেছে ইরান।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ইরাকে মার্কিন সেনাবাহিনীর ওপর কোনো হামলা হলে তার দায় ইরানকে নিতে হবে বলে ট্রাম্পের মন্তব্যের পর ইরান এ হুশিয়ারি উচ্চারণ করেছে। খবর আরব নিউজের।

ইরাকের গ্রিন জোন লক্ষ্য করে গত রোববার চালানো রকেট হামলার দায় ইরানের ওপর চাপানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির প্রথম মৃত্যুবার্ষিকীর একদিন আগে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের দাবি হামলার নেপথ্যে আছে ইরান।

গত বছর বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর গুপ্ত হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি এক সহযোগীসহ নিহত হন। এ বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশ ড্রোন হামলায় ওই ইরানি কমান্ডার নিহত হন।

এ ঘটনার পর ইরাকে মার্কিন সেনাদের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালালেও আগে থেকে সতর্ক থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..