× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জমকালো আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আজ ২০ মে ২০২৬, রোজ বুধবার সকাল ১০টার দিকে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আখতার জাহান সাথী উপজেলা নির্বাহী অফিসার মান্দা, মোঃ খোরশেদ আলম অফিসার ইনচার্জ মান্দা থানা, মোঃ শফিউর রহমান ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
গতি, সেবা ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মান্দা, নওগাঁর নিজস্ব আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে স্টেশনের কর্মকর্তা ও অগ্নিযোদ্ধারা উপস্থিত থেকে ফায়ার সপ্তাহের বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করতে ফায়ার সার্ভিসের কর্মীরা সদা প্রস্তুত। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া ও সচেতনতাামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..