নওগাঁর মান্দায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় প্রতিবন্ধী ও শিশুদের মাঝে হুইল চেয়ার এবং বিশেষায়িত কর্নার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ১০ জন প্রতিবন্ধী ও শিশুর হাতে এসব সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
হুইল চেয়ার ও কর্নার বিতরণকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই সহায়ক সামগ্রী তাদের চলাফেরা ও স্বাভাবিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আখতার জাহান সাথী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সায়েদ, উপজেলা প্রকৌশলী,রিতা রানী পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল জলিল, সভাপতি, উপজেলা যুবদল
এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সহায়ক সামগ্রী পেয়ে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার গভীর সন্তোষ প্রকাশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও প্রতিবন্ধী কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ক্যটাগরির আরো খবর..