× Banner
সর্বশেষ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা  অনুষ্ঠত মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী নবীগঞ্জের আজলপুর-ইসলাম কাঁচা রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে উইনিক্স সিরাপ উদ্ধার যশোর সিমান্তে  ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১ প্রথমবারের মতো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত আজ ২০ মে (৫ জ্যৈষ্ঠ) বুধবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ মে বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন - জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর ষষ্ঠ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন বলেন, আপনারা তৃণমূলের নেতা। আপনারা মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে নিয়ে নেতৃত্ব দিবেন।

তিনি বলেন, জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় ভূমিকা প্রশাসকদের রয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি জেলা প্রশাসকদের প্রকৃত জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মীর শাহে আলম প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমানে ৬৪ জন জেলা প্রশাসকের মধ্যে ১৮ জন এবং ৮ জন বিভাগীয় কমিশনারের মধ্যে ১ জন নারী রয়েছেন, যা নারী ক্ষমতায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে সকল প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

বিশেষ করে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

অধিবেশনে উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান; স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকির, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..