× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মানুষের মুখে হাসি ফোটানো ও সুখী সমৃদ্ধশালী দেশ গড়াই আওয়ামীলীগের রাজনীতি -ইসরাফিল আলম এমপি

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ: মানুষকে ভালবাসা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ও সুখী সমৃদ্ধশালী সোনার দেশ গড়া’ই আওয়ামী লীগের রাজনীতি। যে স্বপ্নের বীজ বুনেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বর্তমান সরকার সেই আদর্শেই দেশ পরিচালনা করছে। বলেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জননেতা ইসরাফিল আলম।

বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে রানীনগর উপজেলা পরিষদ হলরুমে অর্থ সহায়তার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রক্তাক্ত জনপথ থেকে শান্তি ও উন্নয়নের দিশারী জননেতা ইসরাফিল আলম বলেন, নিজস্ব সেচ্ছাধীন তহবিল থেকে দরিদ্রদের মাঝে অর্থ সহায়তা বিতরণের সুযোগ সৃষ্টিকর্তার অসীম দয়া। এভাবে সারাজীবন সাধারণ জনগণের সেবা করে যাওয়ার সুযোগ আল্লাহতালার কাছে প্রার্থনা জানাই এবং জনগনের দোয়া কামনা করি।

শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐকবদ্ধ থেকে দেশের জন্য কাজ করার আহবান জানান এই জন দরদী প্রাণপ্রিয় নেতা ইসরাফিল আলম।

অনুষ্ঠানে রানীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪৯ জনকে প্রত্যেককে ১০ হাজার টাকা মূল্যমানের ব্যংক চেক প্রদান করেন এই সাংসদ।


এ ক্যটাগরির আরো খবর..