× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

পিআইডি

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী -ধর্মমন্ত্রী

Dutta
হালনাগাদ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা পাচ্ছে। দলমত নির্বিশেষে এ সহায়তা পাচ্ছে। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয়, এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাঁকা হচ্ছে। এছাড়া, কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে। এর ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

আজ(২৮ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুরে মরাকান্দি নছিমন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মোঃ ফরিদুল হক খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ। এ অনুষ্ঠানে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..