× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

‘মানুষের অধিকার সুরক্ষা করতে হবে সরকারকে’

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার:  সরকার উন্নয়নের নামে যেসব প্রকল্প নিচ্ছে, তা ঠিক আছে। কিন্তু মানুষের অধিকারও সুরক্ষা করতে হবে।বলেছেন, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও নাগরিক প্রতিনিধিদল আয়োজিত ‘মধুপুরে সংরক্ষিত বনের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ বিষয়ক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, মধুপুরে সংরক্ষিত বনের নামে যে প্রকল্প নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এ প্রকল্প পরিবেশ বিধ্বংসী ও মানবাধিকার পরিপন্থি। আমাদের দাবি, সরকার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে। যাতে করে ওই এলাকার আদিবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি বলেন, দেশে আদিবাসীদের অধিকার সুরক্ষা করতে হলে সরকারকে উন্নয়ন প্রকল্প নিতে হবে। তাহলেই তাদের অধিকার সুরক্ষা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় মধুপুর এলাকায় ৯ হাজার ১৪৫ একর জমিকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করে। কিন্তু সেখানে ১৩টি গ্রামে কয়েক শতাব্দী যাবত গারো, বর্মণ, কোচসহ ১৫ হাজারের বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..