× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একীভূতকরণের কৌশল

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
একীভূতকরণের কৌশল

অদ্য ১০ নভেম্বর ২০২৩ তারিখ একীভূতকরণের কৌশল : শিখন- শেখানো এবং মূল্যায়ন ” বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরিচালক (প্রকিউরমেন্ট) ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো: হামিদুল হক, ড. নুরুল আমিন চৌধুরী, উপপরিচালক(পরিকল্পনা উন্নয়ন) এবং জনাব মো: মুজাহিদুল ইসলাম উপপরিচালক, রংপুর। পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলার সদর উপজেলার খোর্দ্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য USAID-এর সবাই মিলি শিখি প্রকল্প ও RTI International এর সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে সদর উপজেলার ২৯ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সদর এবং জনাব মোছাঃআলেয়া ফেরদৌসী ,  প্রধান  শিক্ষক, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,  সদর, লালমনিরহাট। প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন USAID-এর সবাই মিলি শিখি প্রকল্প প্রতিনিধি জনাব নির্মল রায়।
সবাই মিলে শিখি প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিশুদের প্রধানত প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, তাদের যোগ্যতা অর্জন ও  অংশীজনের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টির মাধ্যমে তাদের শিখন মান উন্নয়নে কাজ করছে। এ প্রকল্পটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অনুমোদনক্রমে  ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের ৯টি জেলার ১৬টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরাসরি কার্যক্রম পরিচালনার পাশাপাশি আরো ২০টি উপজেলাসহ মোট ৩৬ টি উপজেলার মোট ৫ হাজারের অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ হাজারের অধিক শিক্ষক বৃন্দকে একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদানে সহায়তা করছে।


এ ক্যটাগরির আরো খবর..