মাননীয় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল, ২০২১) সকাল ১০.০০টায়, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, মিরপুর -১৪, ঢাকায়, কোভিট-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
মাননীয় শিল্প প্রতিমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সাথে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিল্প প্রতিমন্ত্রী করোনা প্রতিরোধে দেশবাসীকে আরো সচেতনার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।