× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নৌকায় ভোট দেব ওলামা মাশায়েখ

admin
হালনাগাদ: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের-৪, মোড়েলগঞ্জ শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেনকে সমর্থন জানিয়েছেন স্থানীয় ওলামা মাশায়েখরা।

বুধবার বিকেল ৫টায় কাপুড়িয়াপট্টিতে ওলামা মাশায়েখ ও পেশাজীবীদের এক সভায় নেতৃবৃন্দ তাদের সমর্থনের কথা জানান। ডা. মোজাম্মেল হোসেন এ সভায় প্রধান অতিথি ছিলেন।

আওয়ামী লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আ. লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, সাবেক অতিরিক্তি আইজিপি ড. আব্দুর রহিম খান, আ. লীগ নেতা অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, লিয়াকত আলী খান, শফিকুর রহমান লাল, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার ও এম এমদাদুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আবু বকর মো. আব্দুল্লাহ্, অধ্যক্ষ ড. রুহুল আমীন, ঈমাম মতিউর রহমান, রফিকুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, চেয়ারম্যান মাহমুদ আলী, এনামুল হক রিপন, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম ও মাওলানা আব্দুস সালাম।

ঈমাম ও ওলামা নেতৃবৃন্দ বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থার আরো উন্নয়নের স্বার্থে কওমী জননী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা জরুরি। তাই আসছে জাতীয় নির্বাচনে আমরা সকলে আবারও নৌকায় ভোট দেব’।


এ ক্যটাগরির আরো খবর..