× Banner
সর্বশেষ
যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

মাদ্রাসার অধ্যক্ষ (মাওঃ) মুহাঃ মুজহারুল ইসলামকে লিগ্যাল উকিল নোটিশ।

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও বার কাউন্সিলের এ্যাডভোকেট মোবারক আলী কর্তৃক স্বাক্ষরিত ১টি ঊকিল নোটিশ অধ্যক্ষ, মাওঃ মুহাঃ মুজহারুল ইসলামকে প্রদান করা হয়।

ঊকিল নোটিশ সূত্রে জানা যায় যে, মাওঃ মুহাঃ মুজহারুল ইসলাম উক্ত মাদ্রাসায় জুনিয়র মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদান কালিন সময়ে তার শিক্ষাগত যোগ্যতা ছিল আলিম পাস। চাকুরি চলাকালিন সময়ে তিনি একই মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করেন।

এখন প্রশ্ন হলো- তিনি কি নিয়মিত কামিল পাস করেছেন নাকি শিক্ষা ছুটি নিয়েছেন অথবা প্রাইভেটে কামিল পাস করেছেন কি না? বিষয়টি জানতে চেয়ে ঘনিমহেষপুর গ্রামের আলতাফ হোসেন ও জাহাঙ্গীর আলমের পক্ষে এ্যাডঃ মোবারক আলী উক্ত বিষয়ের আলোকে যথাযথ প্রমাণ পত্র সহ আগামী ১০ দিনের মধ্যে তার বরাবরে স্ব-শরীরে উপস্থিত হয়ে জবাব প্রদান করার জন্য বলেছেন।

বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে এমনকি ছাত্র/ শিক্ষকদের মাধেও কৌতুহলের সৃষ্টি হয়েছে। এখন অপেক্ষার পালা কোনটি আসলে সত্য। ইতিপূর্বে অধ্যক্ষ মাওঃ মুহাঃ মুজহারুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসী মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভাগীয় যাবতীয় অফিস আদালতে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা বিষয়ে অভিযোগ প্রেরণ করেন।

কিন্তু অদৃশ্য কারণে তিনি ধরা ছোয়ার বাইরেই থেকে যান। তিনি দীর্ঘ দিন যাবৎ রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। বর্তমানে তিনি নানা অজুহাতে উক্ত দায়িত্ব পালন হতে বিরত আছেন এমতাবস্থায়, মসজিদের মুসুল্লীরা নতুন ঈমাম নিয়োগ করতে চাইলে তিনি অ-সম্মতি জ্ঞাপন করেন এতে মুসুল্লীরা ক্ষিপ্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..