× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের মনোনয়ন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- হেলেন জেরিন খান 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
মনোনয়ন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার বিকেলে শহরের পুরাণবাজার এলাকায় প্রথমে প্রথমে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন দলীয় নেতাকর্মীরা।
সেখান থেকে সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বাদামতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিল করে পুর্নবিবেচনা করার দাবী জানান তিনি। দাবী মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন হেলিন জেরিন খান।

হেলেন জেরিন খান আরো বলেন, মাদারীপুর-২ আসনের মনোনয়ন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যোগ্য ব্যক্তির হাতে ধানের শীষের টিকিট তুলে নিতে হবে। যে ব্যক্তিকে নিয়ে জেলার কোন মানুষ প্রশ্ন তুলতে না পারে।বিএনপির তৃনমুলের নেতাকর্মীদের প্রত্যাশা দ্রুত এই দাবী বাস্তবায়ন করবে দলের কেন্দ্রীয় কমিটি।

উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, সদস্য তোফাজ্জেল হোসেন খান, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষকদলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..