× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুর লঞ্চঘাট যাত্রী শেডের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুর স্থানীয় লঞ্চঘাটের বুধবার বেলা ১০টায় যাত্রীদের সুবিধার্থে যাত্রী অপেক্ষমান শেডের শুভ উদ্বোধন করেছেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

এ সময় নৌ-মন্ত্রী জনাব শাজাহান খান বলেন, মাদারীপুর নদী পথে যাত্রী সুবিধার্থেই এ ব্যবস্থা করা হয়েছে এবং লঞ্চঘাটের পাশে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা করা হবে। এসময় তিনি লঞ্চঘাট যাত্রী অপেক্ষমান শেডের বসেন এবং নৌ-পথে যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আনার কথা বলেন।

এছাড়াও এসময় মাননীয় নৌ পরিবহন মন্ত্রী লঞ্চঘাট সংলগ্ন ওয়াকওয়ের নির্মাণ কাজ এর জন্য স্থান পরিদর্শন ও পরিকল্পনা বাস্তবায়ন করেন। ওয়াকওয়ের নির্মাণ কাজের স্থান পরিদর্শনকালে মন্ত্রী মহোদয়ের সাথে বিআইডব্লিউটিএর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক- বাবর আলী মীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- শফিউর রহমান, সহকারী পুলিশ সুপার-আনসারউদ্দিনসহ বিভিন্ন সরকারী বেসকারী কর্মকর্তাগণ।


এ ক্যটাগরির আরো খবর..