× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর উপজেলা নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ 

Dutta
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০২৪
নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে আহত

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটরসাইকেল ও আনারস প্রতীকের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।
বুধবার  (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একাধীক ককটেল বিস্ফোরণ করা হয়েছে । আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- ইদ্রিস  হাওলাদার (৫৫), বাদশা হাওলাদার (৬৫), বাবুল হাওলাদার (৫০), শাহিন হাওলাদার(৪৫), চানমিয়া হালাদার(৬০) ইউনুস হাওলাদার (৫০) জামাল হাওলাদার(৪৫) বিল্লু সর্দার (১৬) ফেরদৌস মাতুব্বর(২২)  বিউটি বেগম  (৪৫) এর মধ্যে ককটেল বিস্ফোরণে আহতরা গুরুত্বর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , সকালে ভোট কেন্দ্রের বাহিরে আধিপত্য বিস্তার নিয়ে মোটরসাইকেল ও আনারস প্রতীকের দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়  -পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলে ১০ জনের মত আহত হয় এরমধ্যে তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে ভোট কেন্দ্র ভিতরে কোন সমস্যা হয়নি। ঘটনার সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান জানান, ভোট কেন্দ্রের বাহিরে সমর্থকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ৮ জনের মত আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..