× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

মাদারীপুর প্রতিনিধি(রফিকুল ইসলাম মিন্টু )

মাদারীপুরে ৭টি দেশৗয় অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে ৬ জন গ্রেফতার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
দেশৗয় অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে ৬ জন গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের এস আইকে কুপিয়ে জখম করার ঘটনায় ৭টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব-৮। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে প্রেসব্রিফিং-এ এসব তথ্য জানান র‌্যাব-৮ বরিশাল এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান।

তিনি বলেন, গত ১০ এপ্রিল রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেচর এলাকায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। উক্ত ঘটনায় একটি মামলাদায়ের হলে র‌্যাব-৮ একটি ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব-৮ এর একটি বিশেষ দল উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ১৩ এপ্রিল ঢাকার জেলার কামরাঙ্গীরচর এলাকায় থেকে প্রথমে দুইজন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করে।
আটককৃত দুইজন আসামীর তথ্যের ভিত্তি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলার ভূরঘাটা বাজারস্থ লালব্রীজের নিকট থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি রিভলবার, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ ও ৪টি মোবাইল সীমসহ মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মৃত. আব্দুর রশীদ বেপারীর ছেলে মো. মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২) ও তার ৫ পুত্র মো. রাসেল বেপারী (২৮), মো. শাকিল বেপারী (১৮), মো. ওসমান বেপারী (২২), মো. সবুজ বেপারী (৩০), মো. নয়ন বেপারী (২২)। র‌্যাব-৮ বরিশাল অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান জানান, আসামীরা একাধিক মামলার আসামী এবং আত্মগোপনের উদ্দেশ্যে উক্ত অস্ত্র ও গুলি
নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্ক্রাড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..