× Banner
সর্বশেষ
সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২

মাদারীপুরে যুবকের ঝুলন্ত লাশ, স্ত্রী আটক

admin
হালনাগাদ: শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধি: জেলার সদর উপজেলায় মিরাজ কাজী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী শাহিদা আক্তারকে আটক করেছে।

আজ শনিবার দুপুরে উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রামের একটি বাড়ি থেকে মিরাজের লাশ উদ্ধার করা হয়।

নিহত মিরাজ কাজী মাদারীপুর শহরের ২ নম্বর শকুনী এলাকার মোজাফফর কাজীর ছেলে। তিনি স্ত্রী শাহিদা আক্তার এবং পাঁচ বছরের মেয়েকে নিয়ে রাস্তি গ্রামের মান্নান খানের বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, লাশের বাম হাতে কয়েকটি কাটা দাগ আছে এবং ঝুলন্ত অবস্থায় লাশটির পা মাটির সঙ্গে লেগেছিল।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিদা আক্তারকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..