মাদারীপুরে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় আজ মঙ্গলবার ভোর সারে ৬টায় দিকে লিপি আক্তার (২২) নামে এক প্রবাসী স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সুত্রে জানা যায় আজ ভোরে তার বাচ্চার কান্নার শব্দ শুনে তার চাচি ঘরের দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ না খোলায় জানালা দিয়ে দেখে সে তার ঘরে ফ্যানের সাথে গামছা বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলি আছে। কিন্তু দরজা ভেঙ্গে তার গলায় ফাঁস দেয়া অবস্থায় নামিয়ে দেখে নিংশ্বাস নিচ্ছে। তাই পরিবারের লোকজন পল্লি ডাক্তার আনলে তিনি ঘোষনা করে লিপি মারা গেছে। স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের মাজেদ বেপারীর ছেলে কাতার প্রবাসী মো. আজিজুল বেপারীর স্ত্রী। তার তিন বছরের একটি ছেলে শিশু সন্ত্রান রয়েছে।

আরও জানা যায় যে তার সাথে পারিবারিক কোন কোলাহল ছিল না। তবে কি করনে তার এমন আত্মহত্যা ঘটিয়েছে তার কারন এখনো কারো জানা নেই। তবে ধারণা করা হচ্ছে তার প্রবাসী স্বামীর সাথে ফোন আলাপে কোন কিছু ঘটেতে পারে। তবে তা এখনো পরিষ্কার নয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।