× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

‎মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার

‎মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার পরিদর্শন করেছেন। ‎

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাদারীপুরের ইটেরপুল খুচরা বাজার ও বিসিক শিল্প নগরী এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজার ঘুরে দেখেন। এসময় তিনি বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের মূল্যতালিকা, মজুদ পরিস্থিতি এবং বিক্রয় পদ্ধতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানান।

‎পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী বলেন, “রমজান উপলক্ষে সরকারের নির্দেশনায় গতকাল থেকে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

‎অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, মাদারীপুর কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া ও ইন্সপেক্টর  জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ‎বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..