মাদারীপুরে নিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুরে ডাসার থানার নবগ্রাম হাই স্কুলের নবম শ্রেণির স্কুল ছাত্রী নিতু হত্যার ঘটনায় গতকাল রাতেই ডাসার থানায়  মামলা হয়েছে। এই ঘটনায় আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম হাইস্কুল মাঠে মানববন্ধন করেছে। এদিকে খুনের ঘটনায় অভিযুক্ত মিলনকে আজ আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

হত্যাকান্ডে জড়িত মিলনকে প্রধান আসামী করে নিহত নিতুর পিতা নির্মল মন্ডল বাদী হয়ে ডাসার থানায় হত্যা মামলা করেছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুরের কালকিনি উপজেলা জেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আলিসারকান্দি গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে খুন করেছে। নিহত স্কুল ছাত্রী নিতু মন্ডল নবগ্রাম হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নিতু নবগ্রাম ইউনিয়নের আলিসার কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মন্ডল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত নবগ্রাম আলিসার কান্দি গ্রামে এলাকার বিরেন মন্ডলের ছেলে মিলন নামে এক কলেজ ছাত্র ওই স্কুল ছাত্রীতে উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনার জের ধরেই স্কুল ছাত্রী বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যায় ওই স্কুল ছাত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।