× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুরে নিখোজের দুইদিন পর নবজাতকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে নিখোজের দুইদিন পর মঙ্গলবার সন্ধ্যায় একটি পুকুর থেকে ১৮দিনের নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।

স্থানীয়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মোতালেব কাজীর মেয়ে কাকলি আক্তারের সাথে প্রতিবেশি আবুল আকনের ছেলে আরিফ আকনের সাথে প্রেমের সর্ম্পক হয়। সেই সর্ম্পকের জের ধরে তারা দুজনে পালিয়ে বিয়ে করে। বিয়ের ব্যাপারটি মেয়ের পরিবার মেনে না নিলেও ছেলে পরিবার মেনে নিয়ে তাদের ঘরে তুলে নেয়। পরবর্তীতে তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়।

রবিবার দুপুরে ঘরের খাটের উপর ছেলেকে রেখে কাকলি পাশের ঘরে যায়। এসে দেখে তার ছেলে ঘরে নেই। পরে তাকে খোজাখুজি করে কোথাও পায়নি। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা বাড়ির পাশে পুকুরের কচুরিপানার মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

এই ঘটনায় কাকলি আক্তারের খালা একই গ্রামের মালেক সরদারের স্ত্রী ফাহি বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাদারীপুর সদর থানার এসআই বারেক করিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..