× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

মাদারীপুরে চাঞ্চল্যকর দুই স্কুলছাত্রী ধর্ষনের পর হত্যা এক বছর

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার এক বছরেও বিচার আওতায় আসেনি অভিযুক্তরা। এমনকি আসামীরা জামিনে মুক্তি পেয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অসহায় নিহতদের দুই পরিবারকে দফায় দফায় হুমকি দিলেও পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতদের পরিবারবর্গ। মামলাটিকে অন্যদিকে গড়িয়ে নিতে এখনো অভিযোগপত্র জমা দেয়া হয়নি বলে ধারণা মানবাধিকার কর্মীদের। তবে জেলা প্রশাসক লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী  সুমাইয়া ও হ্যাপীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ধর্ষণ শেষে বিষ খাইয়ে হত্যার অভিযোগ করে স্কুলছাত্রীদের পরিবার। এ ঘটনায় প্রথমে পুলিশ পরে অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। কিন্তু মামলার এক বছরেও আদালতে চার্জশিট জমা দেয়া হয়নি। মামলার প্রধান আসামী রানা নাগাসীসহ অন্যরা গ্রেফতার হলে জামিনে বেড়িয়ে এসে প্রভাবশালীদের আশ্রয়ে অসহায় ওই দুই পরিবারকে দফায় দফায় হুমিক দিচ্ছে আসামীরা। এ বিষয়টি একাধিকবার পুলিশকে জানালেও পুলিশের পক্ষ থেকে কোন সহযোগিতা পায়নি নিহতদের পরিবারবর্গ।

নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বলেন, “আমার মেয়েকে হত্যার এক বছর পার হলেও এখন পর্যন্ত চার্জশীট দেয়নি পুলিশ। শুরু থেকেই পুলিশ এই হত্যাকান্ডকে গুরুত্ব দেয়নি। এখন সিআইডিতে গেছে, তবে সঠিক বিচার পাবো কিনা জানা নেই। আমি এমন বিচার দাবী করি, যেন প্রতিটি বাবা তার মেয়েদের স্কুলে দিতে ভয় না পায়।”

এদিকে নিহত হ্যাপীর মা মুক্তা আক্তার বলেন, “আসামীরা জামিনে এসে আমাদের হুমকি ধামকি দিচ্ছে। কয়েকদিন আগে প্রধান আসামী রানা নাগাসী রাতে কয়েকজনকে নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়। আমি পুলিশকে বিষয়টি বললেও কোন কাজ হয়নি। এখন আমরাই নিরাপত্তাহীনতায় ভুগছি।”
চাঞ্চলকর জোড়া খুনের ঘটনায় হতাস এলাকাবাসী ও নিহতদের আত্মীয়-স্বজনরা। তারা এই নৃংশস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

মানবধিকার কর্মীরা মনে করছেন, মামলাটিকে ধামাচাপা দিতে এখনো আদালতে জমা দেয়া হচ্ছেনা অভিযোগপত্র। তারা বলেন, “আমরা হতাশ। কেন কোন কারণে পুলিশ এমন করছে, বুঝছি না। আমরা এই নৃংশস হত্যার সঠিক বিচার দাবী করি।” এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক হওয়ায় সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি মাদারীপুরের পুলিশের কোন কর্মকর্তা।

বর্তমানে মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত হ্যাপী ও সুমাইয়ার লাশ কবর থেকে উত্তোলন করে পূনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। চলতি বছর ২৭ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা শুভ’র উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ফরেনসিক রিপোর্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরেনসিক রিপোর্ট আমাদের হাতে আসেনি। যে কারণে তদন্তে বিলম্ব হচ্ছে।’

জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, “এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। যদি নিহতদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগে থাকে, আমি সঠিক বিচারের জন্যে পিপির মাধ্যমে চেষ্টা করবো।

উল্লেখ্য, এ ঘটনায় সদর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা ও  মাদারীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতে ধর্ষণ শেষে বিষ খাইয়ে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর প্রধান আসামী রানাসহ ৪ জন গ্রেফতার হলেও তারা জামিনে বেড়িয়ে আসে।


এ ক্যটাগরির আরো খবর..