মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অজানা কারনে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ছে। এখন পযন্ত ৯জন ছাত্রী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে এদের মধ্যে ৫জন সদর হাসাপাতালে ভর্তি রয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সুত্রে জানা যায় রবিবার সকাল ১০টায় ক্লাস শুরু হলে প্রথমে ১০ম শ্রেনীর দোলা আক্তার , আখি আক্তার , তামান্না আক্তার, মনতাহিনা , জান্নাতুলসহ ৬জন এক এক করে জ্ঞান হারিয়ে বেঞ্চ থেকে পড়ে যায়। এবং এর পর ৭ম শ্রেনীর কহিনুর ও সেতু নামে দুই জন অসুস্থ হয়ে পড়ে। এর পর আরও একজন ৬ষ্ট শ্রেনীর শান্তা অসুস্থ হয়ে পড়ে। এবং গুরুত্বর অসুস্থ হওয়া ৫জনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এই অসুস্থ হওয়ার কোন কারন এখনও পাওয়া যায়নী। আর এই নিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকায় অজানা রোগের আতংক বিরাজ করছে।
খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরু ইসলাম মাতুব্বার জানান আমরা আসলে বুজতে পারছিনা কি কারনে অসুস্থ হয়ে পড়ছে। তবে আমরা ছাত্রীদের সু-চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরন করেছি। এবং কারন বের করার চেস্টা করছি। বিদ্যালয়ের কমিটিকে ব্যপারটা জানিয়েছি।