× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মাদক ব্যবসায়ী সুলতান আবারো গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৯ আগস্ট’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার ক্যাম্প পুলিশ ৩১ পুরিয়া গাজাসহ সুলতান শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার সকালে বারবাজার হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বেলাট দৌলতপুর গ্রামের মৃত শফি শেখের ছেলে।

বারবাজার ক্যাম্প পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বারবাজার হাসপাতালে রোডে অভিযান চালায়। সে সময় ৩১ পুরিয়া গাজাসহ মাদক ব্যবসায়ী সুলতানকে পুলিশ গ্রেফতার করে।

ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম জানান, সুলতান ও তার স্ত্রী শেফালী দু’জনই মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে ঝিনাইদহ ডিবি পুলিশ তাদের মাদকসহ গ্রেফতার করে। সেই মামলা থেকে ৭ দিন আগে জামিনে মুক্তি পেয়ে সুলতান পুনরায় মাদক ব্যবসা শুরু করে। শুক্রবার সকালে ৩১ পুরিয়া গাজাসহ তাকে গ্রেফতার করে থানা হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..