× Banner
সর্বশেষ
শার্শায় দাড়িপাল্লার জয়,২৪ হাজারের বেশি ভোটে বিজয়ী আজিজুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচন-আলোচনায় তুঙ্গে থেকেও হারলেন যারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষ: আহত ৩০,ভাঙচুর ও ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন গণভোটের হার কত শতাংশ-জানালেন ইসি সচিব নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়,কে কত ভোট পেলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের মুখে বিজয়ের হাঁসি

র‌্যাব এর অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়নঃ দিনাজপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল জেলার বিরামপুর উপজেলায় ০১নং মোকন্দপুর ইউনিয়নের অন্তর্গত ০৩নং ওয়ার্ডের পলিগঙ্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৮৭ (দুইশত সাতাশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী আটক ।

আটক কৃত মাদক ব্যবসায়ী মোঃ আবুল হোসেন (৫০), পিতা- মৃত জয়িমুদ্দিন সাং-পলিগঙ্গাপুর, থানা- বিরামপুর, জেলা-দিনাজপুর ।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর এর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..