× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে নিহত ১, আহত ২

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার শ্যামপুর থানার ঢালকানগর এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে।  এই সংঘর্ষ ঈদের দিন রাত ১-৩০ মিনিটে শুরু হয় এবং শেষ হয় রাত ৩টায়। এতে মোঃ সাঈদ নামের এক ইলেকট্রিক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ী লোকমান, মোঃ সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যান বলে এলাকাবাসী জানান। লোকমানের বাসা ৫৭ ঢালকানগর। মোঃ সাঈদের বাসা ৬৬/১ ঢালকানগর লেনে। সে তার বাড়ির সামনেই ইলেকট্রিক দ্রব্যাদির ব্যবসা করে। তার পিতার নাম মৃত মোঃ মহিউদ্দিন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন শ্যামপুর থানা পুলিশ।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন সংঘর্ষে আহত জীবন নামের আরেক ব্যক্তি। মুরাদ নামের এক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে মাদক ব্যবসায়ীদের ভয়ে আত্মগোপন করে আছেন। মালেক, পিং-মৃত রাজ্জাক মিয়া, সেও একজন মাদক ব্যবসায়ী। বাসা-৭০ ঢালকানগর লেন ।  রহমান, পিং-মৃত রাজ্জাক মিয়া, মাদক ব্যবসায়ী, বাসা-৭০ ঢালকানগর লেন।  তুষার, পিং-রহমান, মাদক ব্যবসায়ী। বাসা-৭০ ঢালকানগর লেন।  পাপ্পু, পিং-মৃত দুলাল মিয়া, বাসা-৭০ ঢালকানগর লেন।

পাপ্পুকে ঘটনাস্থল থেকেই এলাকাবাসী অস্ত্রসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। মুন্না, পিং-রহমান, মাদক ব্যবসায়ী। বাসা-৭০ ঢালকানগর লেন। শাকিল নামের এক মাদক ব্যবসায়ী তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়নি।

এই সংঘর্ষে সব মাদক ব্যবসায়ী জড়িত ছিলো বলে অভিযোগ করেন এলাকাবাসী। এর আগেও কয়েকবার এই মাদক ব্যবসায়ীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। এসব মাদক ব্যবসায়ী বর্তমানে আত্মগোপনে আছেন বলে  অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে শ্যামপুর থানায় সংবাদ সংগ্রহের জন্য গেলে ডিউটিরত অফিসার জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সংবাদ সংগ্রহ করেন। পূর্ণাঙ্গভাবে এখনো পর্যন্ত কোনো মামলা না হওয়ায় সঠিক কোনো তথ্য দিতে পারবেন না বলে ওই অফিসার জানান। মামলার সমস্ত কিছু চূড়ান্ত হলে সাংবাদিকদের জানানো হবে বলে তিনি এই রিপোর্টারকে আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..