× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মাদক নির্মূলে অল আউট ফাইট বনাম স্বজন হারানোর স্থায়ীক্ষত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

অস্থায়ী সমাধানের জন্য স্থায়ী সমস্যা সৃষ্টি করা রাজনৈতিক সরকারের জন্য সহায়ক হয় না। মাদকের ভয়াবহ বিস্তার এবং আগ্রাসী ছোবল থেকে দেশ জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সরকার জিরো টলারেন্সসহ অলআউট ফাইট শুরু করেছে তার ফলে প্রতিদিনই প্রায় গড়ে ৪/৫ জন মাদক ব্যবসায়ী নাম ধারীরা বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। পদক্ষেপটি জনগনের সমর্থন পেলেও এ ধরনের ব্যবস্থা শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাজনৈতিক সরকারের জন্য প্রত্যাশিত ফল বয়ে আনেনি। কারন মাদকের সমস্যা মানব সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে কিন্তু নির্মূল হয় নাই।

বাংলাদেশে মাদক সমস্যার সৃষ্টি আশির দশক থেকে দৃশ্যমান রূপ লাভ করলেও রাষ্ট্রের প্রভাবশালীদের দৃষ্টি সেদিকে গভীরভাবে আকৃষ্ট হয়নি।

সম্প্রতি প্রভাব এবং তার কুফল সম্পর্কে অবগত হয়ে সরকার যে অভিযান পরিচালনা করছে তার আইনত নৈতিক ভিত্তি নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে একটি ভাল কাজের যাত্রা পথ যদি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও আইনের মৌলিক বৈশিষ্টগুলোকে ধারণ না করে তাহলে তার চূড়ান্ত ফলাফল অভিযান পরিচালনাকারীদের বিরুদ্ধে যায়।

মাদকবিরোধী অভিযানে মাদকের অবস্থানকে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে নিশ্চয়ই সামাজিকভাবে অনেকটাই পরিত্রাণ দিচ্ছে এবং দিবে কিন্তু কোন স্থায়ীত্বশীল কাঠামো বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে না। যেমন যে ব্যক্তিটি মারা যাচ্ছে তার আপনজন পরিবার প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা কোনভাবেই স্বস্তির নিশ্বাস ফেলবে না এবং তাদের মানবিক হৃদয়ে স্বজন হারানোর যে স্থায়ীক্ষত তা চিরদিন তাদেরকে তাড়িয়ে বেড়াবে।

সে জন্য ক্ষতিগ্রস্থ হবে রাজনৈতিক সরকারের তৃণমূলের রাজনীতি এবং বুদ্ধিজীবিসহ মানবাধিকারকর্মীদের কঠিন সমালোচনা তাই অভিযানের পাশাপাশি সরকারের উচিত সংশোধন, পূনর্বাসন ও মাদকের উৎস মুখগুলোকে বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করা।

লেখকঃ প্রজ্ঞা রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজ্ঞ ইসরাফিল আলম এমপি।


এ ক্যটাগরির আরো খবর..