পঞ্চগড়ে ২৫ কেজি ভেজাল মধুসহ মোঃ রাজা মিয়া (৪৫) মোঃ জাহিদুল ইসলাম (৬০) ও মোঃ জামিনুর (৩২) তিন জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে জেলা গোয়েন্দা শাখা।
১৫ (এপ্রিল) শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সুরত চন্দ্র রায়ের নেতৃত্বে ০৮ নং ধাক্কা-মারা ইউনিয়নের ঘাটিয়া পাড়া গ্রামে অভিযান পরিচালনা কালে মোঃ গমির উদ্দিন বসতবাড়ির মাটির তৈরী চুলায় ভেজাল মধু তৈরী করার সময় তাদের আটক করা হয়।
এসময় ২৫ কেজি ভেজাল মধু, মধু তৈরির সরঞ্জাম, দুইটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..