× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাছের ভাগ নিয়ে ভাইকে খুন, চট্টগ্রামে সহোদরের যাবজ্জীবন

admin
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রাম:: নিজের বড় ভাইকে খুনের দায়ে মোতাহের হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম এ রায় দেন।

সহকারী পিপি অ্যাডভোকেট এস এম সিরাজউদ্দৌলা জানান, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩২৪ ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৫ অক্টোবর হাটহাজারী উপজেলার সদর ইউনিয়নের আলীপুর গ্রামে বড় ভাই নুরুল আবসারকে ছুরিকাঘাত করে খুন করে তারই ছোট ভাই মোতাহের হোসেন। পারিবারিক পুকুরের মাছের ভাগ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নুরুল আবসারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আসামি মোতাহের। নুরুল আবসারকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালমা আকতার ও ছেলে আহসান হাবীব সোহেল গুরুতর আহত হন। সালমা আকতার থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন। তখনই আসামি মোতাহেরকে গ্রেফতার করা হয়। ২০১২ সালের ১৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..