মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলা ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ।
রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে , রবিবার বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা সদর উপজেলা ১২ টি ইউনিয়ন পরিষদের ৫৫ জন চেয়ারম্যানের দাখিলকৃত মনোনয়নের মধ্যে ৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন । এর মধ্যে আওয়ামীলীগ বিদ্রোহী ১ জন, বিএনপি বিদ্রোহী ২ জন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন । এখন চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী হলেন ৪৮ জন । এর মধ্যে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ১২ জন , আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ৬ জন, বিএনপি দলীয় প্রার্থী ১২ জন , বিএনপি বিদ্রোহী প্রার্থী ২ জন , জাতীয় পার্টি ২ জন ,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ৫ জন , ওয়াকার্স পার্টি ১ জন ও স্বতন্ত্র ৮ জন ।
উল্লেখ্য , আগামী ৩১ মার্চ মাগুরা সদর উপজেলা ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।