× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা থেকে অপহৃত ব্যবসায়ী, রাজবাড়ি জেলার কোমরপুর থেকে উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥  আশুতোষ বিশ্বাস নামে মাগুরা থেকে অপহৃত এক  ব্যবসায়ী আজ বুধবার রাজবাড়ী জেলার কোমরপুর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে উদ্ধার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুতোষ শহরের নতুন বাজার এলাকার স্টেশনারী সামগ্রীর একজন পরিবেশক।

অপহৃত ব্যবসায়ী আশুতোষ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে ৬ লাখ ১০ হাজার টাকা মাগুরা শহরের এম আর রোডে  ব্র্য্যাক ব্যাংকের জমা দিতে ভায়না মোড় থেকে একটি ইজি বাইকে ওঠেন। ইজি বাইকে ওঠা মাত্রই  দুই যাত্রী তাকে চেপে ধরে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে রাজবাড়ি কোমরপুর এলাকায় নিয়ে গভীর রাতে স্থানিয় একটি  মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফেলে পালিয়ে যায়।

বুধবার সকালে ওই  বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দেখতে পেয়ে স্কুলের শিক্ষকদের জানালে তারা এসে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করে কিছুটা সুস্থ করে। পরে মোবাইল ফোনে আশুতোষের বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা সেখান তাকে নিয়ে এসে মাগুরা সদর  হাসপাতেলে ভর্তি করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা সব টাকাই নিয়ে গেছে।

সদর হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম জানান, তার শরীরের দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শংকা মুক্ত।

এ বিষয়ে মাগুরা সদর থানার এস আই তারিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে অপহৃত আশুতোষের স্ত্রী দিতি বিশ্বাস সদর থানায় সাধারণ ডায়েরী করে। বুধবার সকালে অপহৃতের পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারি তাকে রাজবাড়ির কোমরপুর থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে’।


এ ক্যটাগরির আরো খবর..