× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মাগুরা আমুড়িয়‍ায় টাকা নিয়ে সংঘর্ষে ২০ বাড়ি ভাংচুর, আহত ৩০

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

সুমন দত্তঃ  মাগুরায় সদর উপজেলার আমুড়িয়‍া গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনা নিয়ে বুধবার সকালে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হযেছে। এতে অন্তত ৩০ জন আহত এবং অন্তত ২০ টি বাড়ি ভাংচুরের শিকার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করা হয়েছে।

এলাকাবাসি জানায়, ওই গ্রামের কৃষক তোয়াক্কেল হোসেন একই গ্রামের রজব আলির কাছে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ড‍া হয়। যা নিয়ে উভয় পক্ষ বুধবার সকাল ৮টার দিকে উভয় পক্ষ গ্রামীণ দাঙ্গায় জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত গ্রামবাসীদের মধ্যে আশরাফ শেখ, কিলায়েব, তোয়াক্কেল, বদের মোল্যা, আকরাম হোসেন, রইচ উদ্দিন, হারুন শেখ, হুমায়ুন, মিথুন, জাহাঙ্গীর, অনজু বেগম, রাবেয়া বেগম, ইকরাম, আসালতা, রইচ বিশ্বাস, মেরিনা খাতুন, ইব্রাহিম আলি, নূর ইসলাম, সাহেবুল, আকবর ও রাজ্জাক হোসেনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন সংঘর্ষে জড়িত ২৯ জনকে আটক করার স্বীকার কথা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..