× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত,আহত ১০

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি: শহরের ভায়না এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহি বাস উল্টে রকিবুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত অপর ১০ জন আহত হয়েছেন। রকিব মহম্মদপুরের ওমেদপুর গ্রামের রহমান মোল্যার ছেলে ও যশোরে মার্কেন্টাইল ব্যাংকের ফিল্ড  অফিসার হিসাবে কর্মরত ছিল। বাসটি একজন হেলপার চালাচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান,সকালে রাকিবুল লোকাল একটি বাসে ( নং-ঢাকা মেট্রো চ-৭২৯৬) মাগুরা থেকে যশোরে কর্মস্থলে যাচ্ছিলেন। বাসটি ভায়না এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্র্তী খাদে পড়ে যায়। এসময় রকিবুল ঘটনাস্থলে নিহত ও অন্তত ১০ জন আহত হয়। বাসটি আটক করা হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মাহমুদুর রহমানসহ ওই বাসের কয়েকেজন যাত্রী জানান, বাসটি  অল্প বয়েসী এক যুবক চালাচ্ছিল ও এটির গতি ছিল বেপরোয়া। বাসটি উল্টে যাচ্ছে দেখেই সে নিয়ন্ত্রণের চেষ্টা না করে তার ডান পাশের জানালা দিয়ে লাফ মেরে পালিয়ে যায়। সে হেলপার বলে তাদের ধারনা।

এ বিষয়ে সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা বলেন,‘ এটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে’।


এ ক্যটাগরির আরো খবর..