আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধিঃ: বাংলাদেশ ভারত ও বিশ্বমৈত্রী শিল্পী সংগঠন বিশ্বভরা প্রাণ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে মাগুরায় ।
আজ সন্ধ্যায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে মাগুরা শাখার সভাপতি নির্মল কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ভারত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গৌউর গোপাল গোস্বামী,ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহান রশিদ,সাধারণ সম্পাদক নিপা মোনাসিনা প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন মাগুরা শাখার সাধারণ সম্পাদক চয়ন শিকদার । অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট নব-গঠিত কমিটিকে পরিচয় করানো হয়।শেষে সংগঠনের সদস্যবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।



