× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত, আহত ১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
গোল্ডেন লাইন বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শাহানুর ইসলাম বাবু (২২)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।
দুর্ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৩) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা শাহানুর ও আরিফ মোটরসাইকেলযোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন।আহত আরিফ মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হঠাৎ প্রাণ হারানো তরুণ কলেজ ছাত্র শাহানুর ইসলাম বাবুর মৃত্যুতে তার গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে নেমে এসেছে গভীর শোকের ছায়া।সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী শাহানুরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..