× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

মাগুরায় শালিখা ও মহম্মদপুর ১৫ ইউপিতে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

মাগুরা  প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার   ৮ টি    ও  শালিখার উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনিত প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি । গতকাল বুধবার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন  জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ।

মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান  প্রার্থীরা হলেন বাবুখালি ইউপিতে  সৈয়দ হাফিজার রহমান , বিনোদপুর ইউপিতে মো: গোলাম আজম সাবু , দীঘা ইউপিতে এ্যাড. রোকনুজ্জামান খান , বালিদিয়া ইউপিতে ইউনুস বিশ্বাস , পলাশবাড়িয়া ইউপিতে এ টি এম এ আওয়াল ও নহাটা ইউপিতে মো: মাহমুদ হোসেন ।

অপরদিকে,  শালিখা  উপজেলার ৭ টি ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান  প্রার্থীরা হলেন আড়পাড়া ইউপিতে মুন্সি নয়নুর জামান নয়ন , ধনেশ্বরগাতি ইউপিতে মো: ইসরাক মল্লিক , তালখড়ি ইউপিতে মো: হাফিজার রহমান মোল্যা, শতখালি ইউপিতে মনিরুজ্জামান মনা , শালিখা ইউপিতে মো: আল-মামুন , বুনাগাতি ইউপিতে মো: কায়জার হোসেন ও গঙ্গারামপুর ইউপিতে মো: আমিনুর রহমান ।

মাগুরা জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, তৃণমূলের নেতাকর্মীদের ভোট ও কাউন্সিলের মাধ্যমে প্রার্থী মনোনিত করা হয়েছে । তিনি নেতাকর্মীদের কে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

চতুর্থ ধাপে ঘোষিত তফসিলে আগামী ৭ মে এ দুই উপজেলার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।


এ ক্যটাগরির আরো খবর..