মাগুরা প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি, নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফাদাবিতে মাগুরা জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রধান করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বুধবার সকাল মাগুরা জেলা বিএনপি সমাবেশ করার পুলিশী অনুমতি না পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের নিকট ৭দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আকতার হোসেন, বিএনপি নেতা খান হাসান ইমাম সুজা, সদর থানা বিএনপি সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।