× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাগুরায় বন্দুক যুদ্ধে লিটন ডাকাত নিহত পিস্তল ও গুলি উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি:ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের কছুন্দি এলাকায় আজ সোমবার ভোরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে অমিনুল ইসলাম ওরফে লিটন ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। ঘটনা স্থল থেকে পুলিশ নাইন এমএম পিস্তল, গুলি, ম্যাগজিন, রামদা, চাপাতি উদ্ধার করেছে।
নিহত ডাকাত লিটন সদর উপজেলার আজমপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, আজ ভোর রাতে ঢাকা- খুলনা মহাসড়কের কছুন্দি এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সদর থানার টহল পুলিশ ঘটনা স্থলে পৌছালে ডাকাতরা পুলিশের উপর গুলি চালায়।

এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দল পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনা স্থলে আন্তজেলা ডাকাত দলের সদস্য অমিনুল ইসলাম ওরফে লিটন ডাকাতে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। লাশের পাশ থেকে পুলিশ একটি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড পিস্তল, ও ৯ রাউন্ড বন্দুকের গুলি, একটি ম্যাগজিন, ২ টি রামদা, ১টি, চাপাতি, গাছকাটা করাত, সাবল উদ্ধার করে।

এসময় তাজ উদ্দিন, কামরুল ,মামুন ও লাল মিয়া নামে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তাদের মাগুরা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দুক যুদ্ধে নিহত ডাকাত সর্দার লিটনের নামে মাগুরা সদর থানা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

একটি মামলায় আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তি ও সম্প্রতি ফেসবুকের মাধ্যমে সনাক্ত ও পরে গ্রেফতার বাবুল ডাকাত ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদানকালে মাগুরায় সংঘটিত একাধিক ডাকাতির সাথে তার জড়িত থাকার কথা বলেছে বলে জানান মাগুরা পুলিশ সুপার এহসান উল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..