মাগুরা প্রতিনিধি : মাগুরায় বৃহস্পতিবার মাগুরা পুলিশ লাইনস মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এ টুর্ণামেন্টের আয়োজন করেছে । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন , ক্রিকেট উপ-কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রানা আমির ওসমান রানা ও প্রাইম ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার অপারেশন মোস্তফা আহমেদ প্রমুখ । উদ্বোধনী খেলায় মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয়েছে । টুর্ণামেন্টে মাগুরা সদরের ৩ টি ও মহম্মদপুরের ১ টি স্কুল অংশ নিচ্ছে ।