× Banner
সর্বশেষ
সাপাহারে আহত ইসলামী আন্দোলন নেতার পাশে ইত্তেহাদুল উলামা বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত কিশোর “ইমন” আর নেই পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য – পার্বত্য উপদেষ্টা কার্যালয়ের জমি বুঝে পেল বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি  পাইকগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আংশিক কমিটি গঠন  ১৭ মাসে আড়াই হাজার মামলা নিষ্পত্তি করে বিচারিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই  – ধর্ম উপদেষ্টা শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে  কোন ছাড় দেওয়া হবে না -ঝিনাইদহ জেলা প্রশাসক 

মাগুরায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি : যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘দি হিউম্যানিটেরিয়ান এন্ড সেভিং লাইফ ট্রাস্ট’ (The HSLT) এর উদ্যোগে  রবিবার দুপুরে মাগুরা জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়।

বেলা ১টায় মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের  চেয়ারম্যান লন্ডনের কমিউনিটি নেতা, সমাজ সেবক আশিকুর রহমান, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্ট মোঃ জাকির হোসেন, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ রফিকুল ইসলাম ও অন্যরা।

এ কর্মসূচীর আওতায় মাগুরা সদর উপজেলা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ টি হুইল চেয়ার শিশুসহ অসহায় প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে মাগুরা জেলার অসহায় অবহেলিত মানুষের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়ার ঘোষণা দেয়া হয়। এরমধ্যে HSLT গরীব শিশুদের শিক্ষা কেন্দ্র, ঐঝখঞ স্বাস্থ্য কেন্দ্র,HSLT চক্ষু শিবিরসহ নানা ধরণের বেসরকারি উন্নয়ন মূলক কর্মকান্ডর অচিরেই শুরু হবে বলে জানানো হয়।

সভায় জানানো হয়-  HSLT’র যুক্তরাজ্যের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে মাগুরার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নানা প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..