× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মাগুরায় কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ফারুক আহম্মেদ নামে এক কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন প্রতিপক্ষরা তার প্রচার মাইক ভাংচুর করেছে। বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত  ফারুক আহম্মেদ আসন্ন মাগুরা পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী । তিনি এ ওয়ার্ডের নির্বাচিত সাবেক কাউন্সিলর।

ফারুক আহম্মেদ অভিযোগ করেন, (২০ডিসেম্বর) রোববার রাতে নান্দুয়ালী স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে তার উটপাখি মার্কার প্রচার মাইক  নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময়  একই ওয়ার্ডে অপর কাউন্সিলর প্রার্থী রেজাউল হক মেজরের সমর্থকরা তার প্রচার মাইকে হামলা চালিয়ে ভাংচুর করে। প্রচার মাইক ভাংচুরের বিষয়ে তিনি রিটানিং অফিসারের কাছে সোমবার অভিযোগ করবেন বলে জানান।

ফারুক আহম্মেদ অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য প্রতিদ্বন্দী প্রার্থীরা ইতিপূর্বে  প্রভাবশালীদের দিয়ে তার উপর চাপ সৃষ্টি করেছে। যে কারনে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে প্রকাশ্যে গণ-সংযোগ করতে পাছেন না।


এ ক্যটাগরির আরো খবর..