× Banner
সর্বশেষ
​ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা পাইকগাছার কামার পাড়ায়;হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদাকে উজ্জ্বল করেছে পুলিশ ও সেনাবাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পাইকগাছার শেষ মুহূর্তে “জমজমাট কোরবানির পশুর হাট মান্দায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলসচিব

মাগুরায় কলেজ শিক্ষকের আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের নিজনান্দুয়ালী কামারপাড়াএলাকার ভাড়া বাসায় এক কলেজ শিক্ষক রোববার সন্ধ্যায় আত্মহত্যাকরেছেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নি:সন্তান ওই কলেজ শিক্ষকজটিল শ্বাস কষ্টে ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবত মানসিকঅশান্তিতে দিনযাপন করছিলেন। এতে অতিষ্ট হয়ে তিনি নিজ ভাড়াঘরে  ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কলেজশিক্ষকের প্রথম   স্ত্রী  নি:সন্তান অবস্থায় মৃত্যু বরণ করায় দ্বিতীয়বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রীরও কোন সন্তান হয়নি। এ নিয়ে তিনিমানসিক অশান্তিতে ছিলেন। এর পাশাপাশি প্রচন্ড শ্বাস কষ্ট জনিতরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।

কলেজ শিক্ষকের স্ত্রী অনিতা দাস মাগুরায়   জনস্বাস্থ্য অফিসে কম্পিউটার অপারেট পদে চাকুরী করেন। রোববার সন্ধ্যা ৭টার দিকেবাসায়  ফিরে  ঘরের   দরজা  বন্ধ  দেখতে পান এবং ভিতরে স্বামীর লাশসিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে কান্নাকাটি  শুরু  করলেপ্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আত্মহত্যার বিষয় নিশ্চিতহয়।

এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা  হয়েছে। রমেন্দ্র  নাথকুন্ডু (৫৫) মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান কলেজের শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নাগিরহাটগ্রামে। মাগুরার সিনিয়র এএসপি সুদর্শন কুমার রায় এ ঘটনানিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..