× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

মাগুরায় সন্ত্রাস গুপ্ত হত্যা প্রতিরোধে লাঠি- বাঁশি’র ডিফেন্স পার্টি

admin
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস গুপ্তহত্যা ও জঙ্গী কর্মকান্ড  প্রতিরোধেমাগুরায় বিভিন্ন পাড়া মহল্লায়  লাঠি- বাঁশি’র ডিফেন্স পাটি গঠনকরা হচ্ছে । মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান মেম্বারগ্রাম পুলিশ সামাজিক ও ধর্মীয় নেতা, কৃষক, শ্রমিক, গৃহীনিসহসর্বস্তরের  মানুষকে এ লাঠি বাঁশি’র ডিফেন্স পাটির্তে অন্তর্ভুক্ত করাহচ্ছে। সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গোবিন্দপুর, টেঙ্গাখালী ওশ্রীপুর উপজেলার জারিয়া গ্রামবাসী বাঁশের লাঠি ও বাঁশি  নিয়েসোমবার এলাকায় মহড়া দিয়েছেন । জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষউপস্থিত থেকে এলাকাবাসীকে উৎসাহ দেন ।

এ সময় অতিরিক্তি পুলিশসুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি   আজমল  হুদা,  শ্রীপুর থানারওসি রেজাউল ইসলাম, আঠারখাদা ইউপি চেয়ারম্যান সন্জীবন বিশ্বাস সহ ইউপি মেম্বর ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশসুপার এহসান উ্ল্লাহ   বলেন, ‘ সন্ত্রাস গুপ্তহত্যা   জঙ্গী   কর্মকান্ড প্রতিরোধ করতে  মাগুরার বিভিন্ন  গ্রাম, পাড়া মহল্লায়  লাঠি-বাশি’রডিফেন্স পাটি  গঠনের উদ্যোগ নেয়া হয়েছে । এ ডিফেন্স পাটি লাঠিবাঁশি নিয়ে রাতে চলাফেরা করবেন।

কোন জঙ্গী বা সন্ত্রাসী  তৎপরতারআশংকা দেখলে তারা বাঁশি বাজিয়ে অন্যদের সজাগ করবে ও জোটবদ্ধভাবে প্রতিরোধ করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে’। আঠারো খাদাইউপি চেয়ারম্যান সন্জীবন বিশ্বাস বলেন, আঠারোখাদা  ইউনিয়নের বেশিরভাগ  মানুষ  হিন্দু  সম্প্রদায়ের। একাধিক পুরোহিত হত্যার খবরে তারা বেশ ভিত হয়ে পড়েছিলেন। তবে লাঠি-বাশির ডিফেন্স পাটি গঠনের ফলে এলাকাবাসী এখন অনেক সাহসী হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..