× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাগুরায় ঐতিহ্যবাহি কাত্যায়নি পূজা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শত বছরের ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজা দেখতে বুধবার রাতে মাগুরায় আসেন সংস্কৃতি মন্ত্রি ও প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন।

লাখ দর্শকের উপস্থিতিতে মাগুরায় চলছে শ্রীশ্রীকাত্যায়নী পূজা। আজ বৃহস্পতিবার রাতে দশমীর মধ্য দিয়ে শেষ হবে ঐতিহ্যবাহি এ পূজা। মনমুগ্ধকর আলোকসজ্জা, ডিসপ্লেও দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে দর্শকের সমাগম ঘটে। মাগুরায় এ বছর ৮৪ টি মন্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিবছর দূর্গাপূজার ঠিক একমাস পর একই তিথিতে বিশাল আয়োজনে মাগুরায় ৫দিন ব্যাপি কাত্যায়নি পূজা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শণ শেষে সংস্কৃতিক মন্ত্রী আছাদুজ্জামান নূর এমপি বলেন, মাগুরায় অনুষ্ঠিত এ পূজার উৎসবে সকল জাতি ধর্মের উপস্থিতিই প্রমান করে সকল অসুভ শক্তি পরজিত হবে। শুভ শক্তি জিয়ী হবে। কারণ বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। মাগুরা এ পূজার আয়োজনকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক অনন্য উদাহরণ হিসেবেও উল্লেখ করেন মন্ত্রী।

 


এ ক্যটাগরির আরো খবর..