মাগুরায় ইয়াবা ও গাজাসহ এক যুবক আটক ॥ ৩ মাসের কারাদন্ড

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সোমবার সকালে শহরের পিটিআই পাড়ায় ইয়াবা ও গাজা সহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম সজিব হোসেন।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পিটিআই পাড়ায় অবস্থিত আবুল হোসেন মোড়লের বাড়িতে তার ভাড়াটিয়া সজিব হোসেনের ঘরে তল্লাশি করে বিপুল পরিমান ইয়াবা ও গাজাসহ তাকে আটক করে। পরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।