× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাগুরার দুটি পেট্রোল পাম্পে বিদেশী নাগরিকের চুরি

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার দুটি পেট্রোল পাম্প থেকে কৌশলে ৯০ হাজার টাকা চুরি করে পালিয়েছে দুই বিদেশী নাগরিক। সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ দেখে পুলিশ ওই দুই বিদেশী নাগরিক ও তাদের ব্যবহৃত গাড়ী সনাক্ত করতে পারলেও এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হতে পরেনি।
পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ গতকাল বুধবার জানান, মঙ্গলবার শহরের ফাতেমা ও এশিয়া ফিলিং স্টেশন থেকে পুলিশকে জানানো হয় বিদেশী নাগরিক তাদের চোখ ফাঁকি দিয়ে দুটি পাম্পের ক্যাশ থেকে ৯০ হাজার ৬০০ টাকা চুরি করে পালিয়েছে।
পাম্প দুটিতে পুলিশের সহযোগিতায় মাস খানেক আগে লাগানো সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায় দুই বিদেশী নাগরিক মবিল কেনার জন্যে পাম্পে আসে। এদের একজন মবিল কেনার জন্য ক্যাশ রুমে যায়। এক পর্যায়ে মবিলের টাকা দেয়ার ছলে ক্যাশিয়ারের চোখ ফাঁকি দিয়ে কৌশলে ক্যাশ থেকে টাকা চুরি করে নিজের প্যান্টের পকেটে রাখছে। অন্যজন পাম্পের কর্মচারীদের ডেকে গল্প করে ও সেলফি তুলে তাদের ব্যস্ত রাখছে। টাকা চুরি শেষ হলে দ্রুত তারা দু’জনই পাম্পের বাইরে মুল সড়কে রাখা প্রাইভেট কারে ঘটনাস্থল ত্যাগ করছে। আধাঘন্টার ব্যবধানে একই কৌশলে তারা দ্ুিট পাম্পের ক্যাশিয়ারকে বোকা বানিয়ে ৯০ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে। পাম্পে লাগানো ভিডিও ফুটেজ দেখে প্রতারক দুই বিদেশী নাগরিককে চিহিৃত ও শহরের ভায়না মোড়ে লাগানো ভিডিও ফুটেজ দেখে তাদের ব্যবহৃত গাড়ী নম্বর সনাক্ত করেছে পুলিশ।
তবে এখন পর্যন্ত পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। পুলিশ সুপার জানান, প্রতারক দুই বিদেশী নাগরিকের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
এদিকে এ প্রসঙ্গে শহরের এস এস এন্টারপ্রাইজের মালিক বাবুল কুরি জানান, ২ মাস আগে তার দোকানে মোবাইল কেনার কথা বলে ক্যাশ থেকে কিছু টাকা চুরি করে ২ বিদেশী নাগরিক। বিদেশীদের এ ধরনের প্রতারনায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতংক চলছে।


এ ক্যটাগরির আরো খবর..