× Banner
সর্বশেষ
শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

ডেস্ক

মাইলস্টন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
নিহতের সংখ্যা বেড়ে

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাসুমা (৩২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আর হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৮ জন।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহায়ক (আয়া) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে, শুক্রবার (২৫ জুলাই) হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..