× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

মাইক্রোসফটের সিম কার্ড উইন্ডোজ ফোনের জন্য

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাইক্রোসফট করপোরেশন উইন্ডোজ ১০ ভিডাইসের জন্য সিম কার্ড নিয়ে আসছে। এই সিম কার্ড ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি অ্যাপ উইন্ডোজ স্টোরে অবমুক্ত করেছে। অ্যাপটির নাম ‘সেলুলার ডাটা’।

মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এই সিমের মাধ্যমে বিভিন্ন দেশের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ডিভাইস সংযোগ স্থাপন করা যাবে। আর এজন্য ব্যবহারকারীকের কোনো ধরনের চুক্তি করতে হবে না।

এই সিম ও অ্যাপের সুবিধা যুক্তরাষ্ট্রেসহ কিছু কিছু দেশে অবমুক্ত করা হবে। এরপর পৃথিবী ব্যাপী এই সেবা চালু হবে। তবে ঠিক কবে নাগাদ এই সেবাটি উন্মুক্ত করা হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে এই সিম কার্ড উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনে ইন্টারনেট ব্যবহার আরও সহজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..