× Banner
সর্বশেষ
অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম

মহেশপুরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/easy-driver-killed.jpg

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক।

শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৮ টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটর সাইকেলের চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খালিদ হাসান কয়েকজনকে সাথে নিয়ে হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান আহত হলে তাকে ফেলে পালিয়ে যায় সে। সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়। ওসি বলেন, এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে।
অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..