এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ‘স্কাউটিং করি, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিন ব্যাপী পঞ্চম জেলা স্কাউট সমাবেশ।
বাংলাদেশ স্কাউট পঞ্চগড় জেলার আয়োজনে দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল আল হাকিম মোঃ নওশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান ওয়ারেশী, সিনিয়র সার্কেল এএসপি আবু খয়ের, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কমিশনার আসম নুরুজ্জামান ও দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ ও স্কাউটের চীফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম প্রমুখ।
স্কাউটিংয়ের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানায় বক্তারা। পরে ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পঞ্চম জেলা স্কাউট সমাবেশ। এই স্কাউট সমাবেশে জেলার ৬০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৪০ জন স্কাউট অংশ নেয়।