× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

নিউজ ডেস্ক:   মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রফদনাভিসকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেবেন্দ্র এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমাদের হেলিকপ্টারটি লুতরের কাছে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে আমি ও আমারদলের সবাই অক্ষত আছি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেবেন্দ্র বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটির জরুরি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। আমরা সবাই নিরাপদ। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা।’দেবেন্দ্র আরো জানান, তাঁরা হেলিকপ্টারে চারজন ছিলেন। তাঁর সঙ্গে থাকা চেতন পাঠক সামান্য আহত হয়েছেন। তবে এখন তিনিও ঠিক আছেন।

রাজ্যের সিভিল এভিয়েশনের পরিচালক জানান, উড্ডয়নের পর বিমানচালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি আঁচ করতে পারেন। তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের সময় হেলিকপ্টারটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..